বাংলাদেশ-ব্রুনাই এক চুক্তি ও তিন সমঝোতা সই

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মধ্যে দিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি সাক্ষরিত হয়। পরে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। এর আছে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাই সুলতান।
প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সফরে আসা ব্রুনাইয়ে সুলতান সুলতান হাজী হাসানাল বলকিয়াহ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।
সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সফররত ব্রুনাই সুলতান। সেসময় সুলতান হাসানাল বলকিয়াহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এ দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এরপর বাংলাদেশ ও ব্রুনাইয় সরকারের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়। সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীরা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আনুষ্ঠানিকতা শেষে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, পররাষ্ট্রমন্ত্রী ড.আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে জনবল নিয়োগ, জ্বালানি ও বিমান চলাচল খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বেশকিছু বিষয়ে দু’দেশের মধ্যে কথা হয়েছে।
বাংলা টিভি/ মাসুদ রানা



