Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

সকল দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগসহ, সব ধরনের বৈশ্বিক সংকট মোকাবেলা কোরে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রত্যাশা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেদিকে নজর দিতে সকলের প্রতি আহবান জানান তিনি। সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষ্যে, সকালে ওসমনী স্মৃতি মিলনায়তনে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানে, গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সবসময় বিরুপ প্রকৃতির সাথে যুদ্ধ করে চলেছে। আগামীতে কঠিন সময় আসতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকল সংকট মোকাবেলা কোরে এগিয়ে যাবে বাংলাদেশ।

সংকট মোকাবেলার পাশাপাশি, আগামীতে দেশ বিরোধী অপশাক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে, সে দিকে লক্ষ রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় ৮৩ জন সেচ্ছাসেবীকে পুরস্কার দেয়া হয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button