
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখায় পাকিস্তানের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিলো স্বাগতিকরা। পাকিস্থানকে রীতিমত উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিলো কিউইরা। পাকিস্তানের করা মাত্র ১৩০ রান ২৩ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কেন উইলিয়ামসনের দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু এ দিন ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে ১৩০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান (১৭ বলে ১৬)।
শান মাসুদ ১৪,শাদাব খান ৮, বাবর আজম ২১, হায়দার আলি ৮ রানে চলে যাওয়ায় অল্প সময়ের মধ্যে চাপে পড়ে পাকিস্তান। তবে শেষ দিকে আসিফ আলি আর ইফতিখার আহমেদের ৩৫ বলে ৫১ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রানে থামে পাকিস্থানে ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পারেনি পাক বোলাররা। ৯ উইকেট আর ২৩ বল হাতে রেখে জিতে মাঠ ছাড়ে তারা।



