বাংলাদেশপ্রধানমন্ত্রী
বিজ্ঞানের ওপর গবেষণা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিজ্ঞানের ওপর গবেষণা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে সাইবার অপরাধ বেড়েছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
সাইবার অপরাধ যে সামাজিক,ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে কতটা ক্ষতিকর,সেই বিষয়ে জনসচেতনতা তৈরি খুবই প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি / বুলবুল



