
বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার দুর্দান্ত সুযোগ। তবে প্রথম ম্যাচে নাটকীয় পরাজয় দিয়ে সিরিজ শুরু করলো ক্যারিবিয়ানরা।
ওভালে প্রথম টি২০ তে ৩ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে কায়িলস মায়ারের ৩৯ আর অর্ডার স্মিথের ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৩ বলে ৫৮ রান আর ম্যাথু ওয়েডের ২৯ বলে ৩৯ রানে ভর করে ১ বল বাকি থাকতে জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়ার।
বাংলা টিভি / বুলবুল



