প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সদ্য সমাপ্ত রাষ্ট্রীয় সফর সম্পর্কে আগামীকাল সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষ করে ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি। ১৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান এবং সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যোগদান করেন।
২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
বাংলা টিভি / বুলবুল



