Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করতে সকলের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গাপূজা উপলক্ষে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহবান জানান তিনি। এ ছাড়া দেশের অসহায় মানুষের পাশে দাড়াতে দেশের সকল সামর্থ্যবানদের এগিয়ে আসারও আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিকেলে গনভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী বলনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাই সব ধর্মকে সমান সম্মান জানিয়ে সবাইকে মিলে মিশে থাকার আহবান জানান জাতির জনকের কণ্যা।

সব ধর্মেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

দুর্গা উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্নও হয় সেই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button