অর্থনীতি
দেশের বাজারে আবারো কমলো সয়াবিন তেলের দাম

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানানো হয়।
নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৮ টাকা। যা বিক্রি হচ্চে ১৯২ টাকা। আর ৫ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৮৮০ টাকায়।
আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত থাকছে।
বাংলা টিভি / বুলবুল



