রাসেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি প্রধানমন্ত্রী বলেন, বলেন, বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদ- প্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির কাছে অনুরোধ করা হয়েছে। আগামীতে জাতির পিতার সকল হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে বলেও জানান শেখ হাসিনা।
সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান দেশে হত্যা,গুম,দুর্নীতি,স্বজনপ্রীতি ও দায়মুক্তির সংস্কৃতির রাজনীতির সূচনা করেছিলেন বলে জানান শেখ হাসিনা। তার প্রতিষ্ঠিত বিএনপি এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলেও জানান তিনি।
এ সময় বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি।
বাংলা টিভি / বুলবুল



