Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবল

সাফজয়ী মেয়েদের সম্মাননা

সাফ জয়ী নারী ফুটবলারদের সম্মাননা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সন্ধায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেয় সংগঠনটি। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ও পুরস্কার তুলে দেয়া হয়।

সাবিনাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের -বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, ,সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ এবং সদস্য ও সাফের দলনেতা জাকির হোসেন চৌধুরী, মহিলা উইংয়ের চেয়রম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা মাহফুজা আক্তার কিরন।

অনুষ্ঠানে ফুটবলারদের হাতে ১০ লাখ টাকার সম্মাননা স্মারক তুলে দেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতির সম্মিলন ঘটিয়েছেন নাচ,গান,সংস্কৃতির সকল শাখার শিল্পীরা।

অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যারা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button