বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য যুদ্ধ-নিষেধাজ্ঞা বন্ধের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

সঙ্কট ও বিরোধ নিরসনে সংলাপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাল্টা-নিষেধাজ্ঞার মতো বৈরী পন্থা কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। এর প্রেক্ষিতে সারাবিশ্বে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে জ্বালানিসহ ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে বিশ্ব নেতাদের উদ্যোগ গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বিশ্ব যখন সঙ্কটে, পারস্পরিক সংহতি যখন সবচেয়ে বেশি জরুরি, তখন যুদ্ধ আর ক্ষমতাধরদের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার চক্করে বিশ্বে মানুষের জীবন-জীবিকা যে মহাসঙ্কটে পড়েছে, জাতিসংঘে দাঁড়িয়ে সেই বাস্তবতা বিশ্ব মোড়লদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দাঁড়িয়ে শেখ হাসিনা বললেন, যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা-নিষেধাজ্ঞার মত বৈরীপন্থা কখনও কোনো জাতির মঙ্গল বয়ে আনতে পারে না।জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গকারী দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা জরুরী বলে মনে করেন তিনিবৈশ্বিক মন্দা নিয়ত্রনে বিশ্ব নেতাদের সন্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



