Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনাদেশবাংলা

মিনি ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলান ভূঁইয়া জানান, দুপুরে অটোরিকলায় কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন ফাতেমা ও তার ছেলেসহ কয়েকজন। এ সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় পৌঁছালে পেছন দিকে থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় ফাতেমা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সুরতহাল প্রতিবেদনের পর লাশ হাসপাতালে রয়েছে। স্বজনদের সঙ্গে আলাপের পর হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button