Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

দক্ষতার সাথে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠছে নারীরা: প্রধানমন্ত্রী

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিলে সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসি আহূত ইউএনজিএ প্ল্যাটফর্ম অফ উইমেন লিডারর্স-এর উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ বিষয়ে জোর দেন।

এসময় তিনি বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, সবধরণের গতানুগতিকতা ভেঙ্গে অদম্য সাহস এবং নেতৃত্বের দক্ষতা দেখিয়ে নারীরা প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠেছে। সংকটের কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করা গুরুত্বপূর্ণ। তাই নারীদের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য নেতৃত্বের সারিতে নারীদেরও রাখা উচিত বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

এসময় নারী অধিকার নিয়ে কথা বলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বাংলা টিভি/ মাসুদ রানা

সংশ্লিষ্ট খবর

Back to top button