Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে ১ জন মারা গেছেন

দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ ৫ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫২৭ জন।

এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ১২ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ শতাংশে।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯৬ জন। শনাক্তের হার ১১ দশমিক ৭২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২৯ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button