Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদজনদুর্ভোগবাংলাদেশ

বাজারে বেড়েছে নিত্য পণ্যের দাম

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারগুলোতে। প্রকার ভেদে কেজিতে দাম বেড়েছে ২০-২৫ টাকা পরযন্ত। শুধু সবজিই নয়,বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল ও ডিম। স্থিতিশীল রয়েছে মাছ,মাংস ও তেলের দাম।

গত কয়েক মাস ধরে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। প্রতিদিনই বাড়ছে ভোগ্য পণ্যের দাম। সকালে, রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে,৫০ টাকার নিচে কোন সবজি মিলছেনা।

ব্যবসায়ীরা বলছেন,বৃষ্টির কারণে এ সপ্তাহে সবজির দাম বেড়েছে। এদিকে, গেল সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে বেড়েছে, ১৫ থেকে ২০ টাকা। চালের দাম বেড়েছে প্রকারভেদে কেজিতে ২ থেকে ৩ টাকা।তবে,অপরিবর্তীত রয়েছে মাছ, মাংস ও তেলের দাম।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button