Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

আসন্ন বিশ্বকাপ টি-২০ জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই দলেই জানা যায়, মাহমুদউল্লাহ থাকছেন না দলে। মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই সর্বনাশ করে দিয়েছে। উঁচু গলায় তার হয়ে কথা বলার মানুষটিও নেই। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার পথ খুঁজছিলেন। তাকে বিশ্বকাপের দলেই রাখা হলো না শেষমেশ।

ইঙ্গিতটা অবশ্য আগে থেকেই মিলছিল। গতকাল সংবাদ সম্মেলনে পাপন আভাস দিচ্ছিলেন, কম্বিনেশনের কারণে হয়তো জায়গা নাও হতে তার। অবশেষে সে আভাসটাই সত্যি হলো। বিশ্বকাপ দলে জায়গা হলো না তার।

শুধু তিনিই নন, এশিয়া কাপে খেলা নাঈম শেখও বাদ পড়েছেন এই দলে। কোনো ম্যাচ না খেলা পারভেজ হোসেন ইমনও জায়গা হারিয়েছেন।

তাদের জায়গায় দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাব্বি। শরিফুল ইসলামও চোট থেকে সেরে উঠেছেন। তবু তার বিশ্বকাপের দলে থাকা হয়নি। আছেন স্ট্যান্ডবাই দলে, দৈব দুর্বিপাকে ঢুকবেন দলে। লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন স্ট্যান্ড বাই হিসেবে। এশিয়া কাপে দুই নো বল করে আলোচিত শেখ মেহেদি, আর দলে ফেরার গুঞ্জনে থাকা সৌম্য সরকারও আছেন এই স্ট্যান্ড বাইয়ের তালিকায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button