Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত একদিনে ২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৩৪ জনে।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে।সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ ও ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮.৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button