Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

মেক্সিকোতে ট্যাংকারের সাথে বাস সংঘর্ষে নিহত ১৮

মেক্সিকোতে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার উত্তরাঞ্চলীয় শহর মন্টেরিগামী একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়ি দুইটি পুরোপুরি পুড়ে গেছে। পুলিশের প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ৯টি মরদেহের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায় তামাউলিপাস প্রদেশের পুলিশ। পরে বিকালের দিকে আরও ৯টি মরদেহ উদ্ধারের কথা জানান প্রসিকিউটররা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button