
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে আগামী সপ্তাহে ট্যারিফ কমিশন সিদ্ধান্ত জানাবে, এটা মূল্যবৃদ্ধিটা কতটা যৌক্তিক। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সকালে রংপুর মহানগরীর সেন্ট্রালে রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সেই সুবিধা কাজে লাগানো যাচ্ছে না।
ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে তেলসহ সবপণ্যের দামও কমে আসবে। এসময় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভারতের আগ্রহের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
বাংলা টিভি / মাসুদ



