Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপশোক সংবাদ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা যুক্তরাজ্য

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা যুক্তরাজ্য। ঘোষণা করা হয়েছে ১০ দিনের জাতীয় শোক। বাকিংহাম প্যালেসসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।

প্রাসাদের মূল ফটকের সামনে দ্বিতীয় এলিজাবেথকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন সাধারণ মানুষ। ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে তারা জানাচ্ছেন দীর্ঘ সাত দশক মসনদে থাকা রানির প্রতি ভালোবাসা। গেটের বাইরে দাঁড়িয়ে অনেকেই গাইছেন জাতীয় সংগীত। এছাড়া স্কটল্যান্ডের বালমোরেল প্যালেসের বাইরে কঠোর নিরাপত্তা থাকলেও ছোট্ট পরিসরে জড়ো হচ্ছেন ব্রিটিশরা।

বৃহস্পতিবার বিকালে স্কটল্যান্ডের বালমোরেলে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা।

ব্রিটেনের কয়েকটি প্রজন্ম রানি বলতেই দ্বিতীয় এলিজাবেথকে চিনেছেন। তিনি হয়ে উঠেছিলেন রানি শব্দের সমার্থক। দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে ব্রিটেনের বহু পট-পরিবর্তন হয়েছে। রাজপরিবারের দাপুটে সময় থেকে তিনি দেখেছেন নাজুক অবস্থাও।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button