Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

সিরাজগঞ্জে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে পাঁচ কৃষকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকরা হলেন আফসার আলী (৬০), শমসের আলী (৬৫), মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫) ও শাহীন মিয়া (২৭)।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিরা শিবপুর গ্রাম থেকে মাটিকোড়া গ্রামে এসে ফাঁকা মাঠে ধানের চারা উঠানোর কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button