আন্তর্জাতিকইউরোপবাংলাদেশ
ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানাতে গিয়ে লন্ডন এবং কিগালিতে তার (লিজ ট্রাস) সঙ্গে হওয়া উষ্ণ ও ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ব্রিটিশ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে নতুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। তিনি দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



