Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগদুর্ঘটনাদেশবাংলা

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নেত্রকোণা-কেন্দুয়া সড়কের বেহাল দশা

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নেত্রকোণা-কেন্দুয়া সড়কের বেহাল দশা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের মানুষ। তাই দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এই পথে যাতায়াতকারিরা। কাজ শেষ করার ব্যাপারে নানা পরিকল্পনা হাতে নেয়া নিয়েছে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্টরা।

নেত্রকোণা জেলা শহর থেকে মাত্র ২৮ কিলোমিটার নেত্রকোণা-কেন্দুয়া সড়ক। পাচঁ বছরে কোনরকম সংস্কার না করায় এই সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে। এতে করে আটপাড়া উপজেলার হয়ে প্রায় ৪০ কিলোমিটার বেশি রাস্তা অতিক্রম করে জেলা শহরে আসতে হয় কেন্দুয়াবাসীকে।

ভাঙ্গা

ভাঙ্গা রাস্তা দিয়ে স্কুলে যাওয়া-আসার পথে চরম বিড়াম্বনা পোহাতে হয় শিক্ষার্থীদের। এছাড়াও সড়কে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এই রাস্তা দিয়ে চলাচল করলে, যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন বলেন, নেত্রকোণা-কেন্দুয়া সড়কের সংস্কার কাজ দ্রুতই সম্পন্ন হবে।সড়কটি দ্রুত সংস্কার করে মানুষ চলাচলের জন্য উপযুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাটিভি/ নেত্রকোনা প্রতিনিধি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button