Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশ

উখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

শনিবার সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button