Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ১ জনের মৃত্যু

একদিনে দেশে করোনায় ১ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৫৮ জন। গতকাল শনাক্ত ছিল ১৬৭  জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩২০ জন এবং শনাক্ত ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২২১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৯৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ২৫ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button