
প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কারণে,নেত্রকোণায় শত শত হেক্টর ধানের জমি অনাবাদি রয়ে গেছে। আর যেসব জমিতে আমন আবাদ করা হয়েছে, পানির অভাবে সে ধান গাছগুলোও মৃত প্রায়।সেচের মাধ্যমে কিছু আবাদ চললেও কৃষকদের আমন ধান চাষ করতে খরচ বেশি হচ্ছে ।খরা ও অনাবৃষ্টির পাশাপাশি,লোডশেডিং ও ডিজেলের দাম বৃদ্ধির ফলে দুশ্চিন্তার ভাজ পড়েছে কৃষকের কপালে।
নেত্রকোণার ১০ উপজেলায়, ১ লক্ষ ৩২ হাজার ৫৮০ হেক্টর জমিতে,আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারাণ করা হয়েছে।খরা ও অনাবৃষ্টির কারণে, শত শত হেক্টর জমিতে আমন ধানের চাড়া রোপন করতে পারছেন না কৃষকরা। সাধারণত শ্রাবণ মাসের মধ্যভাগে পর্যাপ্ত বৃষ্টি হলেও,এ বছর তা হচ্ছেনা।ফলে তাপদাহে পুড়ছে,নেত্রকোণা অঞ্চলের কৃষকের স্বপ্ন।
ঋণ নিয়ে ধান রোপন করে, এখন কিভাবে সে ঋণ পরিশোধ করবে, তা নিয়ে চোখে অন্ধকার দেখছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।তবে,সেচের ব্যবস্থা করার অশ্বাস দিয়েছে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪৩০টি সেচ চালু করা হয়েছে। এ পর্যন্ত রোপা আমন আবাদ করা হয়েছে,৮৯ হাজার ৮৫ হেক্টর জমিতে।
নেত্রকোনা প্রতিনিধি/বাংলা টিভি।



