Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

বরিশালে বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ৩

বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রলির সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। বাসচালককে আটক করেছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, যাত্রীবাহী হুমায়রা পরিবহনের একটি বাস নগরীর রুপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের সামনেই ছিল একটি ট্রলি। কাঠেরপুল এলাকা অতিক্রমকালে ট্রলিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বাসচালক। এ সময় পেছনে ধাক্কা লাগলে ট্রলিটি ঘুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি উল্টে গিয়ে খাদে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ট্রলিচালকের সহকারী জহিরুল মারা যান। আহত অবস্থায় রাকিব ও বায়জিদকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্রলিতে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুলাল নামে একজনের বসতঘরে ঢুকে যায়।বাসচালককে আটক করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button