Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ১৭০ করোনা রোগি শনাক্ত

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ০২ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫২ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৬০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭০ জন। আগের দিন ৪ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১২ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button