Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ২১২ করোনা রোগি শনাক্ত

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ১৩ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশে।দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৩৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১২ জন। আগের দিন ২ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯৩ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৫ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button