Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

দেশে একদিনে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮৫ জনে। এ সময়ের মধ্যে ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৪৩ জনে।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button