Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকজনদুর্ভোগদুর্ঘটনা

আমেরিকার কেন্টাকি রাজ্যে আকস্মিক বন্যায় নিহত ৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায় গতকাল আকমস্মিক বন্যায় এসব মানুষের মৃত্যু হয়। বন্যাকবলিত এলাকায় চলছে উদ্ধার কাজ। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির, টুইটার বার্তায় বলেছেন, অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে। তিনি আরো বলেন বর্তমানে কেন্টাকির ইতিহাসে সবচেয়ে খারাপ ও সবচেয়ে বিধ্বংসী বন্যার ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে এই আকস্মিক বন্যা। বিধ্বংসী এ বন্যার ফলে শত শত লোক তাঁদের ঘরবাড়ি হারাবেন বলেও আশঙ্কা করছেন কেন্টাকির গভর্নর।ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা হচ্ছে, বিপজ্জনক পরিস্থিতি এবং অব্যাহত বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button