Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৬৬ জনে।এ সময়ের মধ্যে ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনে।

রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।২৪ ঘণ্টায় ৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ১০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button