
রাজবাড়ীতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।
হস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী জেলা শহরে মাহেন্দ্রা উল্টে তারা নিহত হয়।
এ ঘটনায় আহত হয়েছেন শামীম মোল্লা (৩০) নামে আরেক ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মতিয়ার রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহারো গ্রামের আতর আলীর ছেলে ও আজিজুর রহমান একই এলাকার নজরুল জোয়ার্দারের ছেলে। আহত শামীম একই থানার ডাউটিয়া গ্রামের হাবিল মোল্লার ছেলে।জানা গেছে, ভোর রাত সাড়ে ৪টার দিকে ৯ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় একটি মাহেন্দ্রা। পথে একটি তেলের পাম্প থেকে তেল নিয়ে আবার রওনা হলে রাজবাড়ী মালিক সমিতির সামনের সড়কের আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে দুই জন যাত্রী নিহত ও শামীম মোল্লা নামে আরেক যাত্রী আহত হয়।
বাংলাটিভি/শহীদ



