Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শোক সংবাদ

করোনায় গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন।এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button