বন্যার কারণে বাজারে প্রায় সবধরণের সবজির দাম ঊর্ধ্বমুখী

বর্ষায় বন্যার কারণে বাজারে প্রায় সবধরণের সবজির দাম ঊর্ধ্বমুখী। এছাড়া লাগাম ছাড়িয়েছে শসা ও টমেটোর দাম। এদিকে, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা কমেছে। অন্যদিকে, সয়াবিন তেলে দাম কমার ঘোষণা আসলেও, এখনো বেশির ভাগ দোকানেই আগের মুল্যে বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারদর অপরিবর্তিত রয়েছে।
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম গত সপ্তাহের চেয়ে আরেক দফা বেড়েছে। ক্রেতারা বলছেন কমবেশি প্রতিনিয়ত ব্যবহার্য সবজিগুলোর চাম ক্রমশ ঊর্ধ্বমুখী।
বর্ষা এবং বন্যা কারণে সবজির দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারাএদিকে টমেটো আর শষার দাম এখন আকাশ ছুঁয়েছে।
বৃষ্টির কারণে অবশ্য পেঁয়াজের বাজারদর সামান্য কমেছে। রাজধানীর বাজারে প্রতিকেজি পেঁয়াজ গত সপ্তাহের চেয়ে অন্তত ৫ টাকা কমে বিক্রি হচ্ছে।
অপরদিকে,নিত্যপন্যের মধ্যে সয়াবিন তেলের দাম নিয়ে এখনো তেলেসমাতি চলছেই। ব্যবসায়ীরা বলছেন, ৬ টাকা কমানো নতুন নির্ধারিত দামের তেল এখনো বাজারে আসেন, তাই আগের দরেই বিক্রি হয়ে সয়াবিন তেল।
মাছের বাজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে ক্রেতা তুলনামূলক কম।চলতি সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়।
বাংলাটিভি/শহীদ



