Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু বিভাগ।

রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

সেতুতে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই মোটর সাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্ত ও জুতা পড়ে আছে। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সেতুর উত্তর প্রান্তে কোনো দুর্ঘটনা ঘটেনি। অপর প্রান্তে ঘটতে পারে।

এর আগে সন্ধ্যায় পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার উত্তর প্রান্তে মোটরসাইকেলের ভিড় লেগে যায়। এবং সেতুতে উঠে উল্লাস প্রকাশ করেন আরোহীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button