বাংলাদেশবানিজ্য সংবাদ
ভোজ্যতেলের দাম কমতে পারে শিগগিরই : বাণিজ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করায় দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়েছে, আগামী দুই-একদিনের মধ্যেই ভোজ্যতেলের দাম করতে পারে, বলে আশা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে, আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, তেলের দামের ক্ষেত্রে সরকার বিভিন্ন এখন হিসেব-নিকেশ করছে, তার একটা প্রতিফলন আগামী দুই-এক দিনের মধ্যে দেখা যাবে। তেলের দাম কমে আসার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ট্যারিফ কমিশন প্রাথমিকভাবে তথ্য নিয়ে মিল-মালিক বা প্রতিনিধিদের সঙ্গে বসবে। সেখান থেকে রিপোর্ট আসার পর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।



