Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে হেলিকপ্টারে করে রওনা দেন তিনি। সিলেটের পাশাপশি সুনামগঞ্জ, নেত্রকোনার বন্যা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী আজ সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন।

দেশের বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘এবার বন্যা একটু বড় আকারে আসবে—এমন আশঙ্কার কথা সরকারের সবাইকে আগেই জানিয়েছি। ফলে আগে থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় যেন মানুষের কষ্ট না হয়, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সুনামগঞ্জের পানি একটু কমতে শুরু করেছে। এ পানি যখন নামবে, মধ্যাঞ্চল প্লাবিত হবে, এরপর আবার দক্ষিণাঞ্চল প্লাবিত হবে। এটাই প্রকৃতির নিয়ম।’প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজ—সবই করছি। প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী থেকে শুরু করে সব প্রতিষ্ঠান উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। সেই সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও সহযোগিতা করছে, ত্রাণ ও উদ্ধারকাজ করছে। স্যালাইন ও বিশুদ্ধ পানির ট্যাবলেটের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য ব্যবস্থাও করা হচ্ছে। পানি নেমে গেলে যে পরিস্থিতি হতে পারে, তা মোকাবিলায় সব প্রস্তুতিও আমরা নিচ্ছি।’

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button