Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিমানবন্দর থেকে দোহারে ফেরার পথে যাত্রীবাহী কার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে নানা- নাতনীসহ ৩জন নিহত হন। এ দুর্ঘটনায় প্রবাসী লাভলুসহ আরো ৩ জন আহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগণ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার যোগে কুয়েত প্রবাসী মেয়ের জামাতা লাভলুকে বাড়িতে আনতে যান শ্বশুর আবুল কাসেম। এসময় তার ছোট মেয়ে রেখাসহ বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে সঙ্গে নিয়ে যান।

বিমানবন্দর থেকে দোহারের রাইপাড়ার বাড়ি ফেরার পথে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

স্থানীয়রা এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button