Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখের বেশি শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসএসসি পরীক্ষা উপলক্ষে রোববার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান,সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে, ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের কারণে সেদিনের পরীক্ষার পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

দীপু মনি আরও জানান,২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।রুটিন অনুযায়ী,পরীক্ষা শেষ হবে ৬ জুলাই।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button