Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

সৌদি আরবে পৌঁছেছেন ৪০২২ হজযাত্রী

শুক্রবার (১০ জুন) পর্যন্ত চার হাজার ২২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার দুই হাজার ৪৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এক হাজার ৫৭৫ জন।

শনিবার (১১ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।হেল্পডেক্সের বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত সৌদি আরবে মোট হজ ফ্লাইট গেছে ১০টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১টি ফ্লাইট রয়েছে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button