Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিসরকার

কারামুক্তির দিনে নেতাদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দলের নেতারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১২টায় গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

গণভবনে দলের নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনার কারামুক্তি দিবসকে গণতন্ত্রের বিজয় দিবস বলে আখ্যা দেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আজ গণতন্ত্রের বিজয় দিবস। এ দিন আমাদের নেত্রী শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে। শেখ হাসিনার হাত ধরেই বাঙালি ভোটের অধিকার ফিরে পেয়েছে, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হয়েছে।বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তোমার মিথ্যাচার করো, আমরা কাজ করে জবাব দেই।

আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে সব সময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে। যতবার গ্রেফতার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি, দেশবাসীকে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যেমে তাদের নিদের্শনা দিয়েছি।

এ দিন গণভবনে প্রথমে আওয়ামী লীগ নেতারা, পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ এবং গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

বাংলাটিভি/জাবেদ আবদুল্লাহ

সংশ্লিষ্ট খবর

Back to top button