ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোয় ক্রেতাদের নাভিশ্বাস

ভোজ্যতেলের দাম আবারো একলাফে ৭ টাকা বাড়ানোর ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ২০৫ দরে বিক্রি হচ্ছে। এদিকে, চালের দর নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রেক্ষিতে বাজারে প্রভাব পড়তে শুর করেছে।
খুচরা বাজারে ভোজ্যতেলে দাম আবারও বাড়ানো যেন মরার উপর খাড়ার ঘা। গত সপ্তাহে বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১৯৮ টাকা ছিলো। বৃহষ্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় একলিটার বোতলজাত সয়াবিনের দাম সর্বোচ্চ ২০৫ টাকা নির্ধারণ করা হয়।
রাজধানীর বাজারে শুক্রবার থেকেই এই নতুন দরে তেল বিক্রি শুরু হয়ে গেছে। আগের কেনা তেলই বাড়তি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এ নিয়ে অবশ্য বিক্রেতাদেরও অজুহাতের শেষ নেই।
এদিকে, চালের দর নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরে অভিযানে প্রেক্ষিতে বাজারে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা, পাইজাম ৫২ থেকে ৫৩ টাকা, বিআর-২৯ ৫৫ থেকে ৫৬ টাকা, মোটা আতপ চাল ৪৮ টাকা, মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭৮ থেকে ৮০ টাকা, চিকন আতপ চাল ৬৮ টাকা ও পোলাও চাল ১শ’ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।অন্যদিকে, কাঁচাবাজারে সবজির দাম চলতি সপ্তাহে মোটামুটি স্থিতিশীল। এছাড়া মাছ মাংসের বাজার গতসপ্তাহের মতোই রয়েছে।
বাংলাটিভি/শহীদ



