Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

২৭ মাস পর বাংলাদেশ-ভারত বাসসেবা শুরু

নভেল করোনাভাইরাসের কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার চালু হয়েছে বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাসসেবা। বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) রাজধানীর কমলাপুর ডিপো থেকে সকাল সাড়ে ৭টার দিকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

জানা গেছে, প্রথমে ঢাকা-কলকাতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো চলবে।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, দুটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। মোট ২২ জন যাত্রী নিয়ে প্রথম বাসটি ছেড়ে গেছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাটিভি/জাবেদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button