Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩

চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, নিখোঁজ রয়েছেন আরও তিন জন। এতে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি এমনটি জানিয়েছে।হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান বলেছেন, ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এখনো তিন জন নিখোঁজ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে ২ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশটির সরকার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব এলাকায় প্রভাব ফেলেছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে। এই বৃষ্টিপাতে ১ কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button