
সীতাকুণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও গ্যাস, বিদ্যুৎ সহ সকল নিত্যপন্যের দাম কমানোর দাবিতে এবি পার্টির বিক্ষোভ সমাবেশ।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সীতাকুন্ড বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উপুর্যুপুরি মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সীতাকুন্ড বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার, নিহতদের পরিবার ও আহত-ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উপুর্যুপুরি মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করে বলেন অবিলম্বে সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবী করে বলেন, বিস্ফোরণ ও আগুনে পোড়া অসহায় মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছ তখন সরকার অবিবেচকের মত পদ্মা সেতুর উদ্বোধনে শত কোটি টাকা অপচয়ের আয়োজন করে যাচ্ছে। দুর্নীতি ও সরকারী অর্থ অপচয় বন্ধ করে হতাহতের সুচিকিৎসার ব্যবস্থাসহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানানো হয়। এসময় অভিযোগ করেন একটা বড় দুর্ঘটনা ঘটলে বোঝা যায় দেশের কতটুকু উন্নয়ন হয়েছে। আমাদের আগুন নেভানোর পর্যাপ্ত শক্তি নাই, লঞ্চডুবি থেকে মানুষকে রক্ষার উপায় উপকরণ নাই, বিল্ডিং ধ্বসে পড়লে অসহায় মানুষ কে উদ্ধারের কোন প্রযুক্তি নাই! তাহলে পঞ্চাশ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি জনগণের জন্য রাজনীতি করেছে সেকথা কীভাবে বলা যায়? দূর্যোগে মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করে সেবামূলক প্রতিষ্ঠান গুলোকে প্রযুক্তিগতভাবে আরো সমৃদ্ধ করার আহবান জানানো হয়।
এবি পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। যতদিন এই দেশে গণতন্ত্র, মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে, অরাজকতার মূলোৎপাটন না হবে আমাদের সংগ্রাম চলবে। তিনি অবিলম্বে সীতাকুণ্ড দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের যুগ্ম সদস্য সচিব বিএম নাজমূল হকের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাটিভি/ এস



