
করোনার সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ভ্যাকসিনের বুস্টারডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে আজ। এই টিকাদান চলবে ১০ জুন পর্যন্ত।
সকাল ৯টা থেকে দেশের সব টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন দেয়া শুরু হয়। এজন্য সাথে করে টিকাকার্ড নিয়ে গেলেই দেয়া হচ্ছে ভ্যাকসিন। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। প্রতিবন্ধী, বয়স্ক ও নারীদের অগ্রাধিকারভিত্তিতে বুস্টার ডোজ দেয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হলেই ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সবাই করোনার টিকার বুস্টা ডোজ নিতে পারবেন। এদিকে,দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



