Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

চোট নিয়ে মাঠ ছাড়লেন জভেরভ, ফাইনালে নাদাল

নাদাল আর জভেরভের দ্বৈরথ নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচকে উড়িয়ে দিয়ে সেমিতে জায়গা করে নিয়েছিলেন নাদাল। অপরদিকে দুরন্ত পারফরম্যান্সে এগোতে থাকা স্পেনের টিনএজ সেনসেশন কার্লোস আলকারাজকে হারিয়ে শেষ চারে উঠেছিলেন জভেরভ।

আর সেমিফাইনালে পাওয়া এই অন্যরকম জয়ে ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে এলেন নাদাল। এর আগে ১৩ বার ফাইনালে উঠে প্রত্যেকবারই শিরোপা জিতেছেন তিনি। এবারও সেই লক্ষ্যেই ৫ জুন (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ফাইনালে কোর্টে নামবেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ হতে পারেন নরওয়ের ক্যাসপার রুড বা ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button