Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ২৯ করোনা রোগি শনাক্ত

একদিনে করোনায় দেশে মৃত্যুশূন্য রয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন শনাক্ত হয়েছে। তবে নতুন করে কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন ২৯ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জনে।দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ তিন হাজার ৫৮০ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৮২৯ জন এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৭৮৭ জন। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৯৫৬টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button