Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশ

আমাদের মেয়েরাই যথেষ্ট তাদের প্রতিহত করতে: তথ্যমন্ত্রী

আমাদের মেয়েরাই যথেষ্ট তাদের প্রতিহত করার জন্য মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নিজস্ব টাকায় পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তারা দেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতির পায়তারা করছে।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

যুব মহিলা লীগের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের অপকর্মকে প্রতিহত করার আহ্বান জানিয়ে সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আগুন সন্ত্রাসের মতো ফের পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগ গণমানুষের দল মন্তব্য করে তিনি আরও বলেন, নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টি করে, আমাদের নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।

বাংলাটিভি/জাবেদ  ‍

 

সংশ্লিষ্ট খবর

Back to top button